দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

দিনাজপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক নামের এক যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (২৭ জুলাই) দুপুরে দিনাজপুর পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ফারুক (৩৯) দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর রেলঘুমটি লাইনপাড় এলাকার মৃত. আলী হোসেনের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক।

অভিযুক্ত ফারুকের আত্মীয়রা জানান, ফারুক নিয়মিত গাজা সেবন করত। এ কারণে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। স্ত্রী মেস ও বাসাবাড়িতে কাজ করে কিছুদিন ধরে অন্য জায়গায় বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে প্রবেশ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে হাতেনাতে ফারুককে আটক করে ৯৯৯ কল দিয়ে পুলিশকে খবর দেয়।

তারা আরও জানান, পুলিশ এসে অভিযুক্ত আসামিকে পুলিশের গাড়িতে করে নেওয়ার সময় মারধরের চেষ্টা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ আটক ফারুককে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X