কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার টিকটকে ইসরায়েলের ছায়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টিকটকের কারণে আমেরিকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আর তাই টিকটককে প্রথমে নিষিদ্ধ, পরে প্রতিষ্ঠানটির মালিকানাই নিজেদের করে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যদিও টিকটিক কেনা-বেচা নিয়ে এখনো দেন-দরবার চলছে। তবে এরই মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিল চীনা এই প্রতিষ্ঠান।

নিজেদের প্লাটফর্মকে ঘৃণামূলক বক্তব্য মুক্ত রাখতে টিকটকের নেওয়া সিদ্ধান্তই এখন প্রশ্নের মুখে। ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় এই প্লাটফর্ম সম্প্রতি এরিকা মিন্ডেলকে নিয়োগ দিয়েছেন। তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক একজন কন্ট্রাক্টর ছিলেন।

টিকটক ব্যবহার করে ইহুদিবাদবিরোধী কোনো প্রচার-প্রচারণা চালানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন মিন্ডেল। এজন্য তাকে টিকটকের হেইট স্পিচবিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কন্ট্রাক্টর হিসেবে কাজ করার আগে মিন্ডেল ইসরায়েলি সেনাবাহিনীর একজন ইন্সট্রাক্টর ছিলেন। এই পদে তিনি দুই বছর কর্মরত ছিলেন। এরপরই সমালোচকরা বলছেন, মূলত ফিলিস্তিনপন্থিদের কণ্ঠস্বর রোধ করতেই এমন পদক্ষেপ নিয়েছে টিকটক।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X