কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নিজ ঘরে মিলল নারী টিকটকারের মরদেহ, রহস্যজনক আলামত

টিকটকার সামিরা। ছবি : সংগৃহীত
টিকটকার সামিরা। ছবি : সংগৃহীত

টিকটকার সামিরা রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের ঘোটকির মুমতাজ শাহ মহল্লায় তার বাসভবনে রহস্যজনক পরিস্থিতিতে মৃতদেহটি পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) সামাটিভি এ তথ্য জানায়।

পুলিশের মতে, ২৮ বছর বয়সী ওই তরুণীর মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঘোটকির তালুকা হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিক প্রমাণ এবং ভুক্তভোগীর পরিবারের বক্তব্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কর্তৃপক্ষ তার প্রাক্তন স্বামী আলি রাজাকে হেফাজতে নিয়েছে।

মৃত্যুর কয়েকদিন আগে সামিরার রেকর্ড করা একটি ভিডিও বার্তা অনলাইনে ভাইরাল হয়। সেখানে তিনি অভিযোগ করেন, তার প্রাক্তন স্বামী তাকে হত্যার হুমকি দিচ্ছে। তিনি বেঁচে থাকার জন্য আকুতি জানান।

সামিরার ভাই সাদ্দাম অভিযোগ করেন, আলি রাজা ও ইমরান নামে পরিচিত আরেকজন সামিরার মৃত্যুর সাথে জড়িত। সামিরার মেয়ে তদন্তকারীদের জানান, উভয় ব্যক্তিই তার মাকে বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিলেন।

সাদ্দাম আরও অভিযোগ করেন, তার বোনকে তার প্রাক্তন স্বামী বিষ প্রয়োগ করেছিলেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

ই-সেকশন পুলিশ নিশ্চিত করেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও সরকারী প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, এই মামলায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজন আলি রাজা ও আদনান রাজপুতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) এখনো দায়ের করা হয়নি। তবে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে রহস্য উদঘাটনে এগোনো হবে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১০

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১১

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১২

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৩

হজে বিমান ভাড়া কমল

১৪

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৫

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৬

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৭

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৮

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৯

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

২০
X