কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার 

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী, ছবি: সংগৃহীত
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী, ছবি: সংগৃহীত

আবাসিক, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গ করায় গত এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজার ৮৮২ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৯৭৫ জন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে ৪ হাজার ১৮৫ এবং শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৭২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা ও আশ্রয় দেয় তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা ও রিয়াদের নাগরিকদের ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X