কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের হাতে দুই বছরের শিশু খুন

ঢাকার কেরানীগঞ্জে দুই বছরের শিশু খুনের ঘটনায় স্বজনদের আহজারি। ছবি : কালবেলা
ঢাকার কেরানীগঞ্জে দুই বছরের শিশু খুনের ঘটনায় স্বজনদের আহজারি। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে মায়ের হাতে দুই বছরের শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত শিশুর নাম আব্দুর রহমান (২)। তার মা মোছাম্মৎ আতিয়া শারমিন (৩০) বাড়ির ভেতরে গলা কেটে নিজ সন্তানের মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সকাল বেলায় খাটের নিচে শিশুর মরদেহ দেখতে পেয়ে পরিবারে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

একাধিক প্রতিবেশী জানান, আসামি আতিয়া শারমিন মানসিকভাবে কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব এবং পারিবারিক কলহও চলছিল।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাত্র দুই বছরের নিষ্পাপ শিশুর এভাবে হত্যার ঘটনায় পুরো জৈনপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, শনিবার আনুমানিক ভোর ৪টা থেকে রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল ৭টার মধ্যে শিশুটি খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মা শারমিন নিজেই গলা কেটে তার সন্তানকে হত্যা করেছে। আমরা আসামিকে আটক করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এ ঘটনায় অভিযুক্ত মা শারমিনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X