কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর, আতঙ্কে গুপ্তচররা

তেহরান। ছবি : সংগৃহীত
তেহরান। ছবি : সংগৃহীত

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণ পেলেই মৃত্যুদণ্ডের সাঁজা দেওয়া হচ্ছে ইরানে। বিশেষ করে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ব্যপক ভাবে বেড়েছে। সর্বশেষ বাবাক শাহবাজি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরে বৈরী। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক টানাপড়েন এবং আঞ্চলিক সংঘাতে বিপরীত অবস্থানের কারণে দুই দেশের মধ্যে চলছে এক অঘোষিত ছায়াযুদ্ধ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ সংঘাতের অন্যতম সক্রিয় পক্ষ। ইরানের অভিযোগ, তারা দেশটির ভেতরে নাশকতা, গুপ্তচরবৃত্তি এবং উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডে জড়িত।

রাষ্ট্রীয় প্রতিবেদনে জানানো হয়েছে, বাবাক শাহবাজি পেশায় ছিলেন ঘর ঠান্ডা রাখার যন্ত্র স্থাপনকারী। এই কাজের সুযোগে তিনি গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনায় প্রবেশাধিকার পান। অভিযোগে বলা হয়েছে, এই সুযোগ কাজে লাগিয়ে তিনি সার্ভার রুম, সামরিক কেন্দ্র এবং নিরাপত্তাসংক্রান্ত স্থাপনা থেকে গোপন তথ্য সংগ্রহ করতেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালের শুরু থেকে বাবাক শাহবাজি একসঙ্গে কাজ করছিলেন আরেক অভিযুক্ত ইসমাইল ফেকরি-র সঙ্গে। জুন মাসে ইসমাইলকেও একই ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

ইরান সাম্প্রতিক বছরগুলোতে গুপ্তচরবৃত্তির অভিযোগে শাস্তি কার্যকরে আরও কঠোর হয়েছে। চলতি বছরেই এখন পর্যন্ত অন্তত ৩৫০ এর বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ ছিল—তারা মোসাদের সঙ্গে কাজ বা ইসরায়েলের উদ্দেশ্যে তথ্য পাচার করছিলেন।

বাবাক শাহবাজির আইনজীবী সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, কিন্তু তা খারিজ হয়। ফলে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয়।

ইরান সরকার বারবার জানিয়েছে, দেশের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে আঁতাত করা হলে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বাবাক শাহবাজির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সেই বার্তাকে আরও স্পষ্ট করেছে। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একজন অভিযুক্তের শাস্তি নয়, বরং সম্ভাব্য গুপ্তচরদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X