কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানের পর নির্বাচনের তারিখ জানাল সিরিয়া

সিরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
সিরিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

অভ্যুত্থানের পর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সিরিয়া। দেশটিতে গত বছরের শেষের দিকে বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর ফলে তার দীর্ঘকালের শাসনের অবসান ঘটে। এরই মধ্যে শুরু হচ্ছে নির্বাচনের প্রস্তুতি।

রোববার (২১ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় আগামী ৫ অক্টোবর নতুন পার্লামেন্ট (গণপরিষদ নির্বাচন People’s Assembly) নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশিটিতে প্রথম জাতীয় নির্বাচন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (সানা) জানিয়েছে, নির্বাচনটি ‘সব নির্বাচনী জেলায়’ অনুষ্ঠিত হবে। নতুন সরকার যুদ্ধবিধ্বস্ত দেশটিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা অর্জনের লক্ষ্যে এই নির্বাচন আয়োজন করছে।

আলজাজিরা জানিয়েছে, ২১০ আসনের পার্লামেন্টে এক-তৃতীয়াংশ সদস্য সরাসরি নিয়োগ দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বাকি সদস্যরা নির্বাচিত হবেন স্থানীয় কমিটির মাধ্যমে, যা নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাজ করবে।

সানা জানিয়েছে, পার্লামেন্ট নতুন আইন, বিদেশি চুক্তি অনুমোদন এবং দীর্ঘদিনের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি সংস্কারের ভূমিকা পালন করবে। এছাড়া, এটি একটি ‘বিস্তৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তি গড়ে তুলবে’। তবে সমালোচকরা বলছেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা সিরিয়ার প্রান্তিক জনগোষ্ঠীগুলোর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রথমে সেপ্টেম্বর মাসে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সময়ে নিরাপত্তাজনিত কারণে সুয়াইদা, হাসাকা ও রাক্কা প্রদেশে ভোট স্থগিত করা হতে পারে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। এর মধ্যে সুয়াইদায় জুলাই মাসে দ্রুজ যোদ্ধা ও সুন্নি বেদুইন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্যদিকে হাসাকা ও রাক্কা এখনো আংশিকভাবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।

চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট আল-শারা একটি অন্তর্বর্তীকালীন সাংবিধানিক ঘোষণা জারি করেন, যেখানে ইসলামি আইনকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া হয়েছে এবং নারীর অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। তবে বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছে যে, এই কাঠামো সরকারের হাতে অতিরিক্ত ক্ষমতা ন্যস্ত করছে।

আল-শারা এক সময় আল-কায়েদার কমান্ডার ছিলেন এবং হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা হিসেবে আল-আসাদ পতনে ভূমিকা রাখেন। বর্তমানে তিনি আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তা আলোচনার মাধ্যমে সরকারকে স্থিতিশীল করার চেষ্টা করছেন।

স্থানীয় এক মিডিয়াকে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা আলোচনা ‘অবশ্যক’, তবে কোনো চুক্তিই সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা না করলে তা গ্রহণযোগ্য হবে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X