কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর দেশটি যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। স্ল্যাপব্যাকের মাধ্যমে মূলত ২০১৫ সালের পর জাতিসংঘের যেসব নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল (অস্ত্র নিষেধাজ্ঞা, আর্থিক লেনদেন, বাণিজ্য ইত্যাদি), সেগুলো আবার কার্যকর করা। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান এখনো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্কের পথে অটল রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, আমাদের পথ দৃঢ়তা, জনগণের শক্তি এবং মর্যাদাপূর্ণভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া।

তিনি আরও বলেন, প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জনগণের জীবন ও জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে।

প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেছিল; কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি বলেন, অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করেছে। ইরানও বিশেষজ্ঞ, মেধাবী ও জনগণের ঐক্যের ওপর নির্ভর করে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে।

পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না।

আলোচনা প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, ইরান সবসময় ন্যায়সংগত ও স্বচ্ছ আলোচনায় প্রস্তুত। তবে এমন কোনো আলোচনায় যাবে না, যা দেশকে নতুন সমস্যার মুখে ফেলতে পারে। সূত্র : মেহর নিউজ এজেন্সি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X