মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের, দেখে নিন দু’দলের একাদশ

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ মানেই উত্তেজনা, আর ফাইনালে যদি হয় ভারত বনাম পাকিস্তান—তাহলে সেটি রূপ নেয় ক্রিকেটের মহাযুদ্ধে। ৪১ বছর পর প্রথমবার এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, ব্যাট হাতে নিখুঁত এক ম্যাচ খেলতে চান তারা।

ভারত একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিভম দুবে, ঋতুরাজ গায়কোয়াড়/রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী/নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “উইকেটটা ভালো দেখাচ্ছে। আলো জ্বলার পর ব্যাটিং আরও সহজ হবে। আমরা প্রথমে ব্যাট করে ভালো করেছি, তবে আজ রান তাড়া করাই লক্ষ্য।”

পাকিস্তান অধিনায়ক সালমান আগা আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, “আমরা এখনও নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। আশা করি আজ সেটিই হবে। এই কন্ডিশনে খেলতে অভ্যস্ত আমরা।”

ভারত এরই মধ্যে টানা কয়েক ম্যাচে দুর্দান্ত ফর্মে আছে। অন্যদিকে পাকিস্তানও শিরোপার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত। দুই দলেরই তারকা ক্রিকেটাররা আছেন সেরা ফর্মে। একপাশে অভিষেকের ব্যাটিং আক্রমণাত্মকতা, অন্যপাশে শাহীন-রউফদের পেস ঝড়—সব মিলিয়ে দুবাই আজ সাক্ষী হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেটীয় লড়াইয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X