স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ ফাইনালের আগে ‘ঝামেলা’, ফের বিতর্কে ভারত-পাকিস্তান

আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না এশিয়া কাপের। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচগুলোতে বিতর্ক যেন থাকে তুঙ্গে। এশিয়া কাপ ফাইনালের আগেও তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। আর তাতে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ফাইনালের আগে উত্তাপ ছড়িয়েছে ক্রিকেটাঙ্গনে।

যে কোনো হাইভোল্টেজ ম্যাচের আগে প্রতিপক্ষ দুদলের কথা চালাচালি ও বাগ্‌যুদ্ধ স্বাভাবিক ঘটনা। পুরো এশিয়া কাপেও তেমনটি দেখা গেছে। যে কোনো প্রতিযোগিতার ফাইনালের আগে দুদলের অধিনায়ককে নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব অনুষ্ঠিত হয়। তবে, এশিয়া কাপ ফাইনালের আগে তা হলো না। ভারতীয় গণমাধ্যমের খবর, পাকিস্তানের অধিনায়কের সঙ্গে ছবি তুলতে রাজি হননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফলে ফাইনালের আগেই নতুন বিতর্ক তৈরি হয়েছে।

‘নো ফটোশুট’ ইস্যুতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয় পাকিস্তানি অধিনায়ক সালমান আগাকে। জবাবে তিনি বলেন, ‘ওদের যা ইচ্ছা ওরা করতে পারে। আমরা নিয়ম মেনেই চলব। বাকিটা তাদের ওপর নির্ভর করছে। ওরা চাইলে আসতে পারে (ফটোশুটের জন্য)। না আসতে চাইলে আমাদের কিছু করার নেই।’

তিনি আরও বলেন, ‘সবসময় শুনে এসেছি ক্রিকেট মাঠে ভদ্রতা বজায় রাখা হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন এর থেকেও খারাপ সম্পর্ক ছিল, তখনো দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে। তখনো হাত মিলিয়েছেন দুদলের ক্রিকেটারেরা। আমার মতে, ক্রিকেটের জন্য হাত না মেলানোর ঘটনা ভালো উদাহরণ নয়।’

৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। চার দশকেরও বেশি সময়ের ইতিহাসে কখনোই ফাইনালে দেখা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের। অবশেষে পাকিস্তান-ভারত ফাইনাল দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। এজন্য এই ফাইনাল ঘিরে উত্তেজনা-উন্মাদনা আকাশছোঁয়া। গেল মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধের রেশ লক্ষ করা গেছে দুদলের ক্রিকেটারদের মধ্যে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X