কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলল তুরস্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় ত্রাণবাহী ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, মানবাধিকার কর্মীরা গাজায় আক্রমণের শিকার ফিলিস্তিনিদের সাহায্য করতে এগিয়েছিলেন, আর তাদের ওপর আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) একেপি পার্টির উদ্দেশে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, এই হামলা আবারও প্রমাণ করেছে যে, ইসরায়েল সরকার গণহত্যাকারী নেতাদের উন্মাদনা দিয়ে গাজায় মানবতাবিরোধী অপরাধ ঢাকার চেষ্টা করছে। এ ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের বর্বরতাও প্রকাশ পেয়েছে।

এর আগে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় ঘোষণা দেয়, আটক তুর্কি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনায় তদন্ত শুরু হবে। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ২৪ জন তুর্কি নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

প্রসিকিউটরের কার্যালয় জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন উল্লেখ করে জানায়, ঘটনাটি স্বাধীনতা খর্ব, জাহাজ আটক, লুটপাট ও নির্যাতনের অপরাধ হিসেবে তদন্ত করা হবে। ফ্লোটিলার এক মুখপাত্রও দাবি করেছেন, আটক নৌকায় থাকা প্রায় ২০০ কর্মীর মধ্যে ৪৮ জন তুর্কি নাগরিক গ্রেপ্তার হয়েছেন।

এ ঘটনায় বুধবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসবাদী কাজ’ আখ্যা দিয়ে নিন্দা জানায় এবং আশা প্রকাশ করে, এটি গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে ব্যাহত করবে না।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X