স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার ইতিহাস গড়লো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানার দল। মাত্র ১৩০ রানের লক্ষ্য তাড়া করে ১১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ব্যাট হাতে ম্যাচের নায়িকা ছিলেন বাঁহাতি ওপেনার রুবিয়া হায়দার। শুরু থেকে শেষ পর্যন্ত ধীরস্থির ব্যাটিং করে অপরাজিত ৫৪ রান করেছেন তিনি। ৭৭ বলে তার এই ইনিংসে ছিলো ৮টি চার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৩) এবং তরুণ ব্যাটার সোবহানা মোস্তারী (২৪) রুবিয়ার দারুণ সঙ্গী হয়েছেন। বিশেষ করে নিগারের সঙ্গে ৬২ রানের জুটি কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এর আগে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভয়াবহভাবে ব্যুমেরাং হয়। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তান হারায় দুই উইকেট। বাংলাদেশি তরুণ পেসার মারুফা আক্তার একে একে সাজঘরে ফেরান সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।

সবচেয়ে কার্যকর ছিলেন স্পিনার স্বর্ণা আক্তার, যিনি মাত্র ৩.৩ ওভারে ৫ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। পাশাপাশি মারুফা ও নাহিদা নেন ২টি করে উইকেট। রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নেন একটি করে উইকেট। পাকিস্তানের ইনিংস শেষ হয় মাত্র ৩৮.৩ ওভারে ১২৯ রানে।

পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে রামিন শামিমের ব্যাট থেকে (২৩)। তবে দলকে সম্মানজনক স্কোরে তুলতে শেষ দিকে ডায়ানা বেগের ১৬ রানের ছোট্ট ইনিংসই ছিলো ভরসা।

বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় প্রাপ্তি হলো দলীয় সমন্বয়—বোলারদের দারুণ শুরুর পর ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে সহজ জয়। এই জয় শুধু বিশ্বকাপ মিশন শুরুর ক্ষেত্রে নয়, বরং ভবিষ্যতের জন্যও আত্মবিশ্বাস যোগাবে নিগার সুলতানাদের।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১২৯ (৩৮.৩ ওভারে); রামিন শামিম ২৩, ফাতিমা সানা ২২; শর্না আক্তার ৩-৫, মারুফা আক্তার ২-২২

বাংলাদেশ ১৩৩/৩ (৩১.১ ওভারে); রুবিয়া হায়দার ৫৪*, সোবহানা মোস্তারী ২৪; ফাতিমা সানা ১-২২

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X