কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কেন এআই চ্যাটবট মাঝেমধ্যে ভুল উত্তর দেয়? জেনে নিন আসল রহস্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। পড়াশোনা, অফিসের কাজ বা দৈনন্দিন তথ্য জানতে প্রায় প্রতিদিনই আমরা এদের কাছে সাহায্য চাই। তবে অনেকে লক্ষ্য করেছেন, অনেক সময় এই চ্যাটবট ভুল তথ্যও দেয়।

তাই অনেকেই প্রশ্ন করে থাকেন যে, এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন তারা মাঝে মাঝে বিভ্রান্তিকর উত্তর দেয়? সম্প্রতি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই রহস্য উদঘাটন করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, এআই চ্যাটবটদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে তারা ব্যবহারকারীকে সবসময় ‘ঠিক’ ধরে নেয়। ফলস্বরূপ, চ্যাটবট ব্যবহারকারীর মন খুশি করার জন্য সেই উত্তর দেয় যা তারা মনে করে আপনি শুনতে চাইবেন। অর্থাৎ, সত্য বা তথ্যের যথার্থতা প্রায়ই গোপন থাকে।

গবেষকরা তুলনা করেছেন, এটি এমনই যেমন কোনো ডাক্তার রোগীর অস্থায়ী সমস্যা কমানোর জন্য ওষুধ দেয়, কিন্তু মূল কারণ উপেক্ষা করে। অর্থাৎ, ব্যবহারকারীর সন্তুষ্টি নিশ্চিত করতে গিয়ে চ্যাটবট প্রায়ই সঠিক তথ্য উপেক্ষা করে।

গবেষণায় আরও বলা হয়েছে, এআই চ্যাটবটের এই ভুলের মূল উৎস মানবিক ফিডব্যাক। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে (এলএলএম) প্রশিক্ষণ দেওয়ার সময় শেখানো হয় কীভাবে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী সাড়া দিতে হবে। তারা এমনভাবে উত্তর দেয়, যাতে ব্যবহারকারী ‘থাম্বস আপ’ বা ভালো রেটিং দেয়। ফলে, ব্যবহারকারীকে খুশি রাখার এই প্রক্রিয়ায় চ্যাটবট প্রায়ই এমন তথ্য দেয় যা মানুষের রেটিং অনুযায়ী সবচেয়ে বেশি পছন্দযোগ্য, কিন্তু শতভাগ সঠিক নাও হতে পারে।

গবেষকরা আশা প্রকাশ করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা কিছুটা কমবে। তবে পুরোপুরি দূর করা সম্ভব নাও হতে পারে। কারণ, এই সিস্টেমগুলোকে বিশাল পরিমাণ টেক্সট ডেটা দিয়ে ট্রেইন করা হয়। তাই কোনো সিস্টেমই পুরোপুরি নিশ্চিত করতে পারবে না যে, প্রতিবার এআই চ্যাটবটের উত্তর সঠিক এবং ব্যবহারযোগ্য হবে।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X