চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। ছবি : কালবেলা
চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা। ছবি : কালবেলা

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি লুটে নেওয়া হয়েছে ব্যক্তিগত ওয়ালেট, মোবাইল ফোন। বেধড়ক মারধরে একজনের মাথা ফেটে যায়।

হামলায় আহত দুই সাংবাদিক এখন টিভির চট্টগ্রাম ব্যুরোর প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ। বর্তমানে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হোসাইন জিয়াদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রোবাবর (০৫ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। এর আগে শনিবার (০৪ অক্টোবর) জঙ্গল সলিমপুরে আলীনগর এলাকায় নিয়ন্ত্রণে নিতে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক হোসাইন জিয়াদ বলেন, শনিবার স্থানীয় দুপক্ষের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে রোববার সকালে জঙ্গল সলিমপুরে যান। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তাদের বেধড়ক মারধর করা হয়। এতে তার মাথা ফেটে যায়।

হামলায় আহত আরেক সাংবাদিক মো. পারভেজ বলেন, হামলাকারীরা লাঠিসোঁটা ও গাছের ডাল দিয়ে তাদের আঘাত করে। তারা কোনোরকমে সেখান থেকে বেরিয়ে আসেন। হামলার সময় তাদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, আহত দুই সাংবাদিককে সলিমপুর থেকে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত পাওয়ায় সাংবাদিক হোসাইন জিয়াদকে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে দুই টিভি সাংবাদিকের ওপর হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X