কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

অর্থনীতিতে নোবেল বিজয়ীরা। ছবি : সংহগৃহীত
অর্থনীতিতে নোবেল বিজয়ীরা। ছবি : সংহগৃহীত

অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তিনজন যৌথভাবে এবার এ পুরস্কার জিতেছেন।

সুইডিশ অ্যাকাডেমি সোমবার (১৩ অক্টোবর) বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য এই তারা এই স্বীকৃতি অর্জন করেছেন। তাদের মধ্যে জোয়েল মোকিয়র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের জন্য এ পুরস্কার জিতেছেন।

বাকি দুজনের মধ্যে হলেন ফিলিপ আগিয়োঁ ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স ও ইনসিয়াদ এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক। আর পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব বিকাশের জন্য তারা এ পুরস্কার বিজয়ী হয়েছেন।

রয়্যাল সুইডিশ একাডেমি জানায়, এই তিন অর্থনীতিবিদের গবেষণা আধুনিক অর্থনীতির চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের কাজ উদ্ভাবন, প্রযুক্তি ও প্রতিযোগিতা কীভাবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং সমাজের কাঠামোগত পরিবর্তন ঘটায় তা উন্মোচন করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X