কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

গত ১৮ মাস ধরে পশ্চিম তীরকেন্দ্রিক হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত
গত ১৮ মাস ধরে পশ্চিম তীরকেন্দ্রিক হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে একের পর এক সহিংস হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সবশেষ গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। খবর আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরের নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে। রোববারের হামলায় নিহতরা হলেন, আসিদ আবু আলি (২১) এবং আব্দুল রহমান আবু দাগাশ (৩২)। এ ছাড়া হামলায় শরণার্থী শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ইসরায়েলি সেনাদের দাবি, নুর শামস শরণার্থী শিবিরে থাকা একটি জঙ্গি কমান্ড সেন্টার ও বোমা রাখার স্থান ধ্বংসে এ অভিযান চালানো হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

গত ১৮ মাস ধরে পশ্চিম তীরকেন্দ্রিক হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে, ফিলিস্তিনি যোদ্ধাদের দমন এবং ভবিষ্যৎ হামলা প্রচেষ্টা ব্যর্থ করতেই এসব হামলা চালাচ্ছে ইসরায়েল।

গত জুলাই মাসে অধিকৃত পশ্চিম তীরে স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। সেবারের হামলায় জেনিন শরণার্থী শিবিরে অন্তত ১২ জন নিহত এবং প্রায় ১০০ মানুষ আহত হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। বিপরীতে ইসরায়েলের মারা গেছে মাত্র ২৭ জন। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ফিলিস্তিনি এলাকায় হাজার হাজার বসতি নির্মাণ করে আসছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১০

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১২

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৩

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৪

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৫

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৬

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৭

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৮

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

২০
X