কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা দিতে জোর আলোচনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হঠাৎ হামলার পর ইসরায়েলে পাশে দাঁড়ানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা দিতে দুই দেশের কর্মকর্তা জোর আলোচনা শুরু করেছেন। আজ বোরবার নাগাদ হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। শনিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা নিয়ে আজকে ঘোষণা আসতে পারে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি সরে যাওয়ায় নতুন অস্ত্র সহায়তা পাস নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

আরেক আমেরিকান কর্মকর্তা বলেছেন, তারা আসলে এই বিষয়টি নিয়েই কাজ করছেন। প্রতিনিধি পরিষদে কোনো স্পিকার নেই। এটি একটি ব্যতিক্রম পরিস্থিতি। এর মধ্যেই তাদের কাজ করতে হবে।

শনিবার হামাসের হামলার পর ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন অপরিবর্তিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১০

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১১

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১২

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৩

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৪

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৫

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৬

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৭

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৮

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৯

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

২০
X