কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:০৩ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে সংগীত উৎসবে হামাসের হামলায় নিহত ২৬০

ইসরায়েলি বাহিনীর হামলায় জ্বলছে গাজা। ছবি : রয়টার্স
ইসরায়েলি বাহিনীর হামলায় জ্বলছে গাজা। ছবি : রয়টার্স

ইসরায়েলের একটি সংগীত উৎসবে হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এতে অন্তত ২৬০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। উদ্ধারকারীদের বরাতে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

রোববার (৮ অক্টোবর) ইসরায়েলের উদ্ধারকারী সংগঠন জিকা জানিয়েছে, ইসরায়েলেরর দক্ষিণাঞ্চলে রিমের কাছাকাছি এলাকায় সুপারনোভা সংগীত উৎসবে হামলা চালায় হামাস। এতে শত শত ইসরায়েলি নিহত হন। শনিবারের হামলাগুলোর মধ্যে অন্যতম এটি।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সকাল থেকে শুরু হওয়া হামাসের এ হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০০ মানুষ নিহত হয়েছেন।

এদিকে আলজাজিরার এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলোত বলেছেন, ফিলিস্তিনি জনগণ কোথাও যাচ্ছে না। তাদের আত্মরক্ষার অধিকার আছে। তারা শত বছর ধরে এবং প্রয়োজনে আরও ১০০ বছর লড়াই করবে।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোকে বুঝতে হবে যে, আন্তর্জাতিক আইনে ইসরায়েলকে যা ইচ্ছে তাই করতে দেওয়া এবং ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে শান্তি আসবে না। ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটতে হবে এবং একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। লাখ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনির তাদের বাড়িঘর, সম্পত্তি, জমিতে ফিরে যাওয়ার শর্তহীন অধিকার রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X