কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১১:৪১ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে যে সিদ্ধান্ত নিলেন আরব নেতারা

বুধবার মিসরের কায়রোতে আরব লিগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
বুধবার মিসরের কায়রোতে আরব লিগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ১২০০তে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে জরুরি বৈঠক করেছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠক থেকে দখলদার ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ এবং ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে গাজায় চলমান ইসরায়েলি বিমান হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন তারা।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার মিসরের কায়রোতে আরব লিগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু এবং প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন ও ইসরায়েলের মধ্যে আলোচনা শুরু করার ওপর জোর দেন।

এর আগে গত সোমবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করতে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন বলে জানানো হয়েছিল।

এক বিবৃতিতে আরব লীগের ডেপুটি চিফ হোসাম জাকি বলেছেন, ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কায়রোর বিশেষ বৈঠকে আরব ও আন্তর্জাতিক পর্যায়ে তেলআবিবের বিরুদ্ধে কী কী রাজনৈতিক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X