কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫৮ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে আবার ইসরায়েলের হামলা

ইসরায়েলি হামলায় লেবানন সীমান্তে ধোঁয়া। ছবি : রয়টার্স
ইসরায়েলি হামলায় লেবানন সীমান্তে ধোঁয়া। ছবি : রয়টার্স

গাজায় স্থল অভিযান ‍শুরুর সময়ে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ছোড়া ড্রোনের জবাবে ইসরায়েল এ হামলা চালিয়েছে। খবর সিএনএনের।

স্থানীয় সময় শনিবার (১৪ অক্টোবর) সকালে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের আকাশে অজ্ঞাত বায়বীয় যান ও বেনামী ড্রোন পাঠানোর জবাবে আবারও লেবাননে হামলা চালানো হয়েছে। লেবাননের পাঠানো এসব যান সফলভাবে মোকাবেলা করারও দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

সিএনএনের লেবাননের দক্ষিণাঞ্চলের টিম জানিয়েছে, তারা শনিবার সকালে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর শাহফামের কাছে আকাশে একটি অজ্ঞাত বস্তুর অনুপ্রবেশ চিহ্নিত করে সেনাবাহিনী।

এদিকে গাজায় স্থলপথে অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার (১৪ অক্টোবর) ভোর থেকে এ অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) ২৪ ঘণ্টার অলটিমেটাম দেয় ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা গাজায় সন্ত্রাসী সেল ও স্থাপনার হুমকি দূর করতে অভিযান শুরু করেছে। এ এলাকায় আটক জিম্মিদের উদ্ধারে নানা প্রমাণও সংগ্রহ শুরু করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলছে, ইসরায়েলের ফোর্স হামাসকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। তারা ফিলিস্তিনের হামলার জবাবে তাৎক্ষণিক ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, আইডিএফ গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে সন্ত্রাস ও অস্ত্রমুক্ত করতে অভিযান শুরু করেছে। তারা ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি বন্দিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X