কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনপন্থি শীর্ষ কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা। ছবি : এপি
গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা। ছবি : এপি

ইসরায়েলের বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহতের দাবি করেছে সেনাবাহিনী। গাজায় বিমান হামলায় ওই নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। খবর আলজাজিরার।

সেনাবাহিনী জানিয়েছে, গাজায় স্থলপথে অভিযানের পাশাপাশি আকাশপথেও অভিযান চালানো হয়েছে। এতে করে হামাসের এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই শীর্ষ কমান্ডারের নাম মুরাদ আবু মুরাদ।

সেনাবাহিনী আরও জানিয়েছে, হামাসের আকাশপথে অভিযান পরিচালনার একটি কেন্দ্রে অভিযান চালায় ইসরায়েল। এ সময় সেখানে যুদ্ধবিমানের হামলায় ওই শীর্ষ কমান্ডার নিহত হন। যদিও নিজেদের কমান্ডার নিহতের ব্যাপারে কোনো মন্তব্য করেনি হামাস।

এদিকে গতকাল ফিলিস্তিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। এ আলটিমেটামের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির ফরেন পলিসির প্রধান জোসেফ বলেন, গাজার মতো পরিস্তিতিতে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশনার মাধ্যমে কেবল মানবিক সংকট তৈরি ছাড়া কিছু নয়। তিনি বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের অফিসিয়ালি প্রতিনিধিত্ব করছি। আমি বলছি, এ সময়ের মধ্যে কোনোভাবে এত বিপুল জনগণকে সরিয়ে নেওয়া সম্ভব নয়।

এর আগে ইসরায়েলের এমন পদক্ষেপের সমালোচনা করেন নরওয়ে শরণার্থী কাউন্সিলের সেক্রেটারি জন এগল্যান্ড। তিনি বলেন, গাজার উত্তরাঞ্চল থেকে জোরপূর্বক ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ যুদ্ধাপরাধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X