কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০১:৩৫ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে হামলা চালায়নি ইসরায়েল, প্রমাণ করতে বলছে রাশিয়া

রাশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
রাশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে এবং ইসরায়েলকে প্রমাণ করতে বলছে যে তারা গাজার হাসপাতালে হামলা চালায়নি।

বুধবার (১৮ অক্টোবর) গাজায় চলমান সংঘাত নিয়ে একটি বিবৃতিতে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে গাজার হাসপাতালে হামলা চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।

এতে বলা হয়, ‘গাজার হাসপাতালে হামলা চালিয়ে কয়েকশ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, এটি একটি মর্মান্তিক অপরাধ। ইসরায়েলের উচিত স্যাটেলাইট চিত্র সরবরাহ করা যাতে প্রমাণ করা যায় যে তারা হামলার সঙ্গে জড়িত ছিল না।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দেশটির সংবাদমাধ্যমক জানান, হাসপাতালে হামলা একটি মর্মান্তিক ‘অমানবিক’ অপরাধ।

অন্যদিকে গাজায় হাসপাতালে হামলাকে ‘জঘন্য সামরিক অপরাধ’ বলে বর্ণনা করেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ার দিমিত্রি মেদভেদেভ। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।

মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, ‘গাজা উপত্যকার একটি হাসপাতালে জঘন্য হামলা নিঃসন্দেহে একটি যুদ্ধাপরাধ। এর জন্য চূড়ান্ত দায়ভার তাদের কাঁধে বর্তায় যারা বিভিন্ন মহাদেশের বিভিন্ন দেশে যুদ্ধের জন্য নিষ্ঠুরভাবে লাভবান হচ্ছে, যেমন— যুক্তরাষ্ট্র।’

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে গাজায় ইসরায়েলের বোমা হামলা শুরুর পর এটিই সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী বোমা হামলা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, মঙ্গলবার গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে রোগী, নারী ও শিশু রয়েছে।

এক বিবৃতি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো শত শত মানুষ চাপা পড়ে আছে। হামলার ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এটি যুদ্ধাপরাধ।

হামলার পরপর ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এটি ভয়াবহ অপরাধ, গণহত্যা। ইসরায়েলকে যে সব সমর্থন করছে এ হামলার দায় তাদেরও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা এই হামলা বিষয়টি পর্যালোচনা করে দেখছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের কাছে এখনো সব তথ্য আসেনি। সম্ভব হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জাতিসংঘসহ মানবাধিকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরান, তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সরকার-রাষ্ট্রপ্রধানরাও এই হামলার নিন্দা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্লিপ অব টাং হতে পারে’, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১০

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১২

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৩

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৪

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৬

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১৭

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১৮

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

২০
X