কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি হামলায় নিহত সৈন্যের সংখ্যা জানাল ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি : রয়টার্স
ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি : রয়টার্স

টানা ১১ দিন পেরিয়ে ১২ দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এতে প্রায় সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার ফিলিস্তিনি বাহিনীর হামলায় নিহত ইসরায়েলি সৈন্য নিহতের খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর বিবিসি।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে অন্তত ৩০৬ জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনা নিহত হয়েছেন।

এর আগে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের স্বাধীনতকামীদের সংগঠন হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেল আবিব সফরে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার সফরের সময় ফিলিস্তিনিদের জন্য বড় ধরনের দুঃসংবাদ। দেশটির দাবি, তাদের হামলায় গাজার এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজার শত শত স্থাপনায় হামলা চালিয়েছে। এতে রাফাত আবু হিলাল নামে এক সামরিক বিভাগের প্রধান নিহত হয়েছেন।

আইডিএফের দাবি, নিহত ওই ব্যক্তি গাজার পপুলার রেসিস্ট্যান্স কমিটির সামরিক বিভাগের প্রধান। এ দলটি গাজা উপত্যকায় তৃতীয় বৃহত্তম দল। এ ছাড়া আরও দুটি দল হলো হামাস ও ইসলামিক জিহাদ।

ইসরায়েলের দাবি, আইডিএফ গাজার দক্ষিণাঞ্চলের রাফা সীমান্তে গোয়েন্দা সূত্র শিন বেতের বরাতে তথ্য পেয়ে হামলা চালায়। এতে ওই শীর্ষ কর্মকর্তা নিহত হন।

এদিকে ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময় ফোনে তারা গাজায় সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন।

সৌদি ক্রাউন প্রিন্স জোর দিয়ে বলেন, গাজায় বেসামরিক লোকজনকে টার্গেট করাকে হায়েনার মতো অপরাধ ও নৃশংস হামলা বলে বিবেচনা করে সৌদি আরব। ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় বসবাসরত ২৩ লাখ মানুষের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এতে গাজার ২৩ লাখ মানুষের জীবন কঠিন এক নির্মমতার মুখে। একদিকে বোমা হামলা, অন্যদিকে চারপাশে নাই নাই অবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X