কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ছয় শিশুর মরদেহ নিয়ে বিশ্ববাসীকে গাজার চিকিৎসকদের যে বার্তা

শিশুদের মরদেহ সামনে নিয়ে গাজার চিকিৎসকরা। ছবি : সংগৃহীত
শিশুদের মরদেহ সামনে নিয়ে গাজার চিকিৎসকরা। ছবি : সংগৃহীত

গাজার একের পর এক নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নৃশংস হামলা থেকে রেহায় পায়নি হাসপাতাল। মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার আল-আহলি হাসপাতালে এক হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০০ ফিলিস্তিনি। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে গাজায় প্রতি ১৫ মিনিটে একজন করে শিশু নিহত হচ্ছে। এমন পরিস্থিতি একসাথে ৬ শিশুর মরদেহ সামনে নিয়ে মুক্ত বিশ্বকে নতুন বার্তা দিয়েছেন গাজার চিকিৎসকরা। খবর আলজাজিরার।

একসঙ্গে ৬ শিশুর মরদেহ সামনে নিয়ে এ বার্তা দেন গাজার ইউরোপিয়ান হাসপাতালের পরিচালক ইউসুফ আল আক্কাদ। এ বার্তার ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ভিডিওতে ইসরায়েলের বোমা হামলায় নিহত একসঙ্গে ছয় শিশুর মরদেহ সামনে রাখা হয়েছে।

ভিডিওটিতে আল আক্কাদ বলেন, এসব শিশুদের দিকে তাকান। কারা এদের হত্যা করছে?

তিনি বলেন, মুক্ত বিশ্ব, এই শোকার্ত ও নিপীড়িত মানুষের বিরুদ্ধে সংঘটিত এই গণহত্যা চলছে। এখন ‍তুমি কোথায়?

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এতে অন্তত সাতে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে হাজার একটি হাসপাতালে বোমা হামলা সবচেয়ে নৃশংস ঘটনা। এ হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন।

সেভ দ্য চিলড্রেনের এক পরিসংখ্যনে বলা হয়েছে, বর্তমানে গাজার পরিস্থিতি এত বেশি ভয়াবহ যে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১০

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১১

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১২

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৩

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৪

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৫

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৭

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৮

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৯

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

২০
X