কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আরেক গোষ্ঠীর 

গাজার সমর্থনে বৈরুতে বিক্ষোভ। ছবি : এপি
গাজার সমর্থনে বৈরুতে বিক্ষোভ। ছবি : এপি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এ যুদ্ধ দুই সপ্তাহেরও বেশি সময় গড়িয়েছে। এবার এ যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দলটির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইসরায়েলের সঙ্গে গাজার হয়ে যুদ্ধে অংশ নেওয়া হিজবুল্লাহর হৃদয়ে রয়েছে। খবর আরব নিউজের।

হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম বলেন, গাজায় স্থল অভিযান শুরু করলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। লেবানন ইতোমধ্যে এ যুদ্ধ হৃদয়ে ধারণ করেছে। লেবাননে ইসরায়েলের ঘাঁটিকে লক্ষ্য করে হামলায় ছয় সেনা নিহতের পর তিনি এ মন্তব্য করেন। ইসরায়েলে গাজার হামলা শুরুর পর থেকে এটি লেবাননে সর্বোচ্চ নিহতের ঘটনা।

লেবানন সীমান্তে উত্তাপ ছড়ানোর বিষয়ে তিনি বলেন, আমরা ইসরায়েলি শত্রুদের দুর্বল করার চেষ্টা করছি। আমরা তাদের জানাতে চায়, আমারা যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করলে হিজবুল্লাহ তাদের সাথে যুদ্ধে যোগ দেবে।

এদিকে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী নীর বারকাত বলেন, যদি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে যোগদান করে তবে ইরানের বিরুদ্ধে পূর্ণশক্তির হামলা চালাবে ইসরায়েল।

নিউইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলি এ মন্ত্রী আরও বলেন, এ হামলার মাধ্যম ইরান সমর্থিত হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়া হবে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে তিনি বলেন, ইরানের পরিকল্পনা ইসরায়েলকে সব দিক থেকে হামলা করা। যদি আমরা এটা খুঁজে বের করতে সক্ষম হই, তারা ইসরায়েলকে টার্গেট করছে, তাহলে আমরা সাপের মাথা কেটে ফেলব। ইরানই সেই সাপের মাথা।

উল্লেখ্য, হিজবুল্লাহ লেবানন সীমান্তে দুই সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার শুরুর পর তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X