কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘ফিলিস্তিনিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে পারবে না ইসরায়েল’

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা ইসরায়েল দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ।

সোমবার (২৩ অক্টোবর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লায় মন্ত্রিসভার এক অধিবেশনের আগে বক্তৃতায় মুহাম্মাদ শতায়েহ বলেন, বিদ্যুৎ, পানি, ওষুধ এবং খাবারের ঘাটতির মধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার হাসপাতালে হাজার হাজার শিশু এবং রোগীদের মৃত্যুর ভয় দেখাচ্ছে ইসরায়েল। এগুলো করে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা ইসরায়েল দমিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমিতে উপনিবেশবাদীদের কোনো প্রকার আক্রমণ দ্বারা স্বাধীনতার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। গাজা উপত্যকায় আমাদের জনগণ ইসরায়েলি হত্যা এবং অপরাধমূলক কাজের মুখোমুখি হয়েছে।

৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল ও গাজায় সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তৃতীয় সপ্তাহে পৌঁছেছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এখনো হামাসের হাতে ইসরায়েলি ২১২ নাগরিক বন্দি রয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে এসব লোক বন্দি হয়েছেন। এদের মধ্যে মার্কিন নাগরিক মা ও মেয়েকে মুক্তি দিয়েছে হামাস। এ দুই মার্কিনির মুক্তিতে মধ্যস্থতা করা কুয়েতের কর্তৃপক্ষও বাকি দুজনের মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলছে, আমরা হামাসকে বলব কোনো ধরনের মিথ্যা প্রপাগান্ডা না ছড়াতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X