কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘শিক্ষা দিতে’ জাতিসংঘের কর্মীদের ভিসা দিচ্ছে না ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘের কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বুধবার জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের স্থায়ী রাষ্ট্রদূত এমন তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মহাসচিবের এক মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাসচিব বলেন, হামাস ইসরায়েলে শুধু শুধু হামলা করেনি। এরপর থেকে আর কর্মীরা ভিসা পাচ্ছেন না।

বুধবার জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের স্থায়ী রাষ্ট্রদূত গিলাড এরডান আর্মি রেডিওকে বলেন, মহাসচিবের এমন মন্তব্যের পর আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা প্রত্যাখ্যান করছি। ইতোমধ্যে ইসরায়েল জাতিসংঘ মহাসচিবের মানবিক বিষয় ও জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয়ক মার্টিন গ্রিফিতের ভিসা বাতিল করেছে। এখন তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন ইসরায়েলের এ রাষ্ট্রদূত।

এর আগে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, হামাসের হামলা শুধু শুধু হয়নি। ৫৬ বছর ধরে চলা শ্বাসরুদ্ধকর দখলদারির শিকার হয়েছেন ফিলিস্তিনের নাগরিকেরা। তারা নিজ ভূখণ্ডকে বসতিতে পরিণত এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন। এমনকি তারা নিজেদের বাসভূমি থেকে বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। সমস্যা সমাধানে তাদের রাজনৈতিকভাবে যে আশা তাও তাদের ধূলিসাৎ হয়ে গেছে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিনিদের দুর্দশার কারণে হামাসের ভয়ংকর হামলা ন্যায্যতা পেতে পারে না। আর ওই ভয়ংকর হামলার কারণে ফিলিস্তিনি মানুষদের সম্মিলিতভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে, তা–ও ন্যায্যতা পায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X