কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৮:১০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

এবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েল ও হামাসের যুদ্ধ নিয়ে আনা প্রস্তাবের ওপর ভোট হয়েছে। ছবি : সংগৃহীত
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েল ও হামাসের যুদ্ধ নিয়ে আনা প্রস্তাবের ওপর ভোট হয়েছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছে। গতকাল শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হলে তা পাস হয়। খবর আলজাজিরার।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ তিন সপ্তাহে গড়ালেও তা বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর কোনো ব্যবস্থা নিতে না পারায় এবার সাধারণ পরিষদে প্রস্তাব পাস হলো। মূলত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা ও ভেটোর কারণে এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হয়নি।

২২টি আরব দেশের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব উত্থাপন করে জর্ডান। এরপর ১৯৩ সদস্যবিশিষ্ট বিশ্বসংস্থার ১২০ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ৪৫টি দেশ ভোটদানে বিরত ছিল। ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

ভোটাভুটির আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার মানে হলো অনর্থক যুদ্ধ এবং অনর্থক হত্যাকাণ্ডকে অনুমোদন করা।

জাতিসংঘের সাধারণ পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হওয়ার পর তা মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে কোনো বিষয়ে বিশ্ব জনমত কোন দিকে তার দিকনির্দেশক হিসেবে কাজ করে এটি। একই সঙ্গে বিশ্বের অধিকাংশ দেশ এই পরিষদের সদস্য হওয়ায় গৃহীত প্রস্তাবের নৈতিক গুরুত্ব আছে।

গৃহীত প্রস্তাবে মানবিক কারণে অবিলম্বে ও টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক স্থানান্তরের যে কোনো ধরনের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

এতে যুদ্ধের মাত্রা যেন আর না বাড়ে তার ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া গাজায় মানবিক ত্রাণসহায়তা বৃদ্ধির দাবি করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখের মানুষের গাজায় খুবই নগণ্য ত্রাণসহায়তা প্রবেশ করেছে। যদিও ইসরায়েলের নির্বিচার বোমা হামলা ও টানা অবরোধের কারণে গাজায় খাবার, পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে।

সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাবে জিম্মিকৃত সব বেসামরিক নাগরিককে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সব ধরনের সন্ত্রাসবাদ ও নির্বিচারে হামলার নিন্দা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X