কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের ড্রোন। ফাইল ছবি।
ইসরায়েলের ড্রোন। ফাইল ছবি।

এবার ইসরায়েলের ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। শনিবার সকালে ইসারায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের ড্রোনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। লেবাননের কর্মকর্তারাও এ হামলার তথ্য নিশ্চিত করেছেন।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এপি জানিয়েছে, লেবাননের উপর দিয়ে উড্ডয়নকালে ইসরায়েলের ড্রোনকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ড্রোনগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, লেবাননের হামলার জবাবে তাদের লক্ষ্য করে লঞ্চার ছুড়েছে লেবানন।

এর আগে শুক্রবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে দুই দফা রকেট হামলা হয়। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক এক্সবার্তায় ইসরায়েলি ম্যাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, ২০ বছর বয়সী একজনকে মৃদু আহত অবস্থায় ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া আরও দুজন মৃদু আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের চ্যানেল ১২ বলেছে, তেল আবিবের দিকে ছোড়া আরও আটটি রকেট প্রতিহত করা হয়েছে।

ইসরায়েলের রাজধানীতে রকেট হামলার বিষয়টি স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইসরায়েল কর্তৃক গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জবাবে তারা তেল আবিবে নতুন করে রকেট হামলা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X