কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত : ইউনিসেফ

গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী। ছবি : সংগৃহীত
গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় প্রতিদিন ৪২০ জনের বেশি শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া এক বক্তব্যে এমন ভয়াবহ তথ্য জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। খবর আলজাজিরার।

ক্যাথরিন রাসেল বলেন, গাজায় প্রতিদিন ৪২০ জনের বেশি শিশু নিহত বা আহত হচ্ছে। এত বেশি শিশু হতাহত হচ্ছে যে তা আমাদের প্রত্যেককে নাড়া দেবে।

জাতিসংঘের ত্রাণসহায়তাবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএরের প্রধান ফিলিপ লাজারিনি নিরাপত্তা পরিষদকে বলেছেন, গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। টানা বোমা হামলার মধ্যেই গত শনিবার সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

মাত্র তিন সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে। ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গত তিন সপ্তাহে গাজায় বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জতিক শিশুবিষয়ক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে ৩৬ শিশু মারা গেছে।

অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের ২৪টি দেশে সংঘাতে মোট ২ হাজার ৯৮৫ শিশু, ২০২১ সালে ২ হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে ২ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X