কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাদের ৪ সামরিক গাড়ি গুঁড়িয়ে দিল ফিলিস্তিনিরা

পুরোনো ছবি
পুরোনো ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে তাদের চারটি সামরিক গাড়ি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

বুধবার হামাস বলেছে, উত্তর-পূর্ব গাজার বেইত হ্যানউনে ইসরায়েলের চারটি সামরিক গাড়ি ধ্বংস করেছে হামাস যোদ্ধারা।

এর আগে গতকাল মঙ্গলবার হামাসের সঙ্গে যুদ্ধে ১১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ। আইডিএফ বলেছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলের আরও ১১ সেনা নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে। এসব সেনার সবার বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। টানা বোমা হামলার মধ্যেই গত শনিবার সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকেই হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াইয়ের খবর আসছে।

মাত্র তিন সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে সাড়ে তিন হাজার শিশু রয়েছে। ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গত তিন সপ্তাহে গাজায় বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জতিক শিশুবিষয়ক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X