কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৬:৫০ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে অস্ত্র দেওয়ার সময় মার্কিন জাহাজ আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই দেশটিকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা। তেল আবিবকে অস্ত্রশস্ত্র দিয়েও সহায়তা করছে করছে তারা। অথচ খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই ইসরায়েলি হামলার বিরুদ্ধে জনমত গড়ে উঠছে। নেতানিয়াহু প্রশাসনকে যুদ্ধ বন্ধ করতে হোয়াইট হাউসের ওপর চাপ বাড়াচ্ছেন এসব বিক্ষোভকারী। এবার ইসরায়েলে অস্ত্র বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের বন্দরে একটি জাহাজ আটকে দিয়েছেন তারা। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির মধ্যেই শত শত বিক্ষোভকারী ওয়াশিংটনের টাকোমো বন্দরে বিক্ষোভ করেন। সে সময় তারা একটি মার্কিন সামরিক জাহাজ অবরুদ্ধ রাখেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জাহাজটিতে করে ইসরায়েলে অস্ত্রের চালান নিয়ে যাওয়া হচ্ছে। যা ব্যবহার করা হবে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর। তাই, বাধা দেওয়ার জন্য ছুটে এসেছেন তারা।

আল জাজিরা জানায়, জাহাজটিতে আসলেই সামরিক অস্ত্রশস্ত্র ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। পেন্টাগনের মুখপাত্র জেফ জার্গেনসেন বলেছেন, জাহাজটি প্রকৃতপক্ষে মার্কিন সামরিক কার্গো সরবরাহের জন্য ব্যবহৃত হয়েছিল। তবে নিরাপত্তার স্বার্থে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

এদিকে, গাজায় পাখির মতো মানুষ মরলেও যুদ্ধ থামাতে রাজি নয় ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তাদের দাবি, যুদ্ধবিরতি হলে আবারও সংগঠিত হবে হামাস। এমন পরিস্থিতে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এসব ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র যুক্ত করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায়।

মার্কিন নৌবাহিনী কোনো রাখঢাক ছাড়াই অঞ্চলটিতে সাবমেরিন পাঠানোর ঘোষণা দিয়েছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরান ও তার প্রভাব বলয়ে থাকা কোনো দেশ যেনো ইরসায়েলে হামলা চালানোর সাহস না দেখায়, তার কৌশল হিসেবে পারমাণবিক অস্ত্র যুক্ত করা যায়, এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ওয়াশিংটন।

তবে, সরাসরি যুদ্ধবিরতি নয়, কয়েক-ঘণ্টার জন্য হামলায় বন্ধ করার কথা বিবেচনা করছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হামলায় কৌশলগত বিরতি কার্যকর করা হতে পারে দুটি কারণে। প্রথমত, গাজা উপত্যকায় সহায়তা প্রবেশের সুযোগ করে দেওয়া। দ্বিতীয়ত, হামাসের হাতে আটক ব্যক্তিদের গাজা থেকে বের করে আনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X