কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০১:২৯ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হত্যাচেষ্টা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) অধিকৃত পশ্চিম তীর এলাকায় তার গাড়িবহরে হামলা হয়। এতে তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএন তুর্কের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম তীরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গাড়িবহরে হামলা হয়েছে। এ হামলায় তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। এ ছাড়া হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে।

সংবাদমাধ্যম হুররিয়াত জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্টের গাড়িবহরে হামলার বিষয়ে সশস্ত্র গোষ্ঠী সনস অব আবু জান্দাল। এর আগে দলটি গাজা নিয়ে দলটি তাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল।

উল্লেখ্য, ৩৪ দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এতে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলর অব্যাহত বোমাবর্ষণে নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে নিহতদের সংখ্যা বেড়ে ১০ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৩২৪ জন শিশু রয়েছে। ইসরায়েলের হামলায় গতকালের চেয়ে আজকে নতুন করে আরও ২৪১ জন নিহত হয়েছেন।

মন্ত্রলালয় আরও জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া এখনও ২৫৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৩০৫ জন শিশু রয়েছেন। অব্যাহত এ হামলায় ১৯৩ জন মেডিকেল স্টাফ নিহত হয়েছেন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে পরিসেবার বাইরে চলে গেছে।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচারণা

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১০

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১১

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১২

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

১৩

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

১৪

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১৫

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১৮

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৯

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

২০
X