কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১০:৩৭ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

শকুন দিয়ে মরদেহ খুঁজছে ইসরায়েল

আকাশে তুর্কি প্রজাতির শকুন। ছবি : সংগৃহীত
আকাশে তুর্কি প্রজাতির শকুন। ছবি : সংগৃহীত

মরদেহ খুঁজতে নতুন পদ্ধতি বের করেছে ইসরায়েল। দেশটি এবার সেনাদের মরদেহ উদ্ধারে শকুন ব্যবহার করছে। শুক্রবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি এক পরিবেশবিদ এমন পদক্ষেপ শুরু করেছেন। তিনিই মূলত সেনাদের মরদেহ খুঁজতে ইগল শকুন ব্যবহার শুরু করেছেন।

ইসরায়েলের এ কাজ শুরু করেছেন প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তা ওহাদ হাতজফি পাখিদের শরীরে জিপিএস ট্রাকিং ডিভাইস স্থাপন করেছেন। এভাবে করে তাদের লোকেশন পর্যবেক্ষণ করছেন তিনি। ওই যন্ত্র থেকে পাওয়া তথ্য মরদেহের অবস্থান শনাক্তে সহায়তা করছে।

ইসরায়েলের এ পরিবেশবিদ জানান, তার এমন পদক্ষেপের মধ্যে দিয়ে গত ২৩ অক্টোবর চার সেনার লোকেশন শনাক্ত হয়েছিল। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আরও কয়েকটি পাখি এমন ঠিকানা শনাক্ত করতে সক্ষম হয়েছে।

এদিকে ফিলিস্তিনে হামলার নির্দেশ দিয়ে বড় বিপদে পেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটিতে হামলায় হামাসের কাছে তাদের অন্তত ২৪০ ব্যক্তি জিম্মি রয়েছেন। ফলে এ নিয়ে দীর্ঘ এক মাসেও তাদের উদ্ধার করতে পারেনি নেতানিয়াহু প্রশাসন। এই ব্যর্থতার জেরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়েছেন জিম্মিদের স্বজনরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, বিক্ষোভকারীরা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা জানান, নেতানিয়াহু যতক্ষণ পদত্যাগ না করবেন, ততক্ষণ সেখান থেকে সরবেন না তারা।

হামাসের হামলার পর নেতানিয়াহুর ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন ওঠে। অক্টোবরে আন্তর্জাতিক সংবাদিকদের জন্য প্রেস ব্রিফিং করেন নেতানিয়াহু। সেখানে তাকে প্রশ্ন করা হয়- ৭ অক্টোবরের হামলায় তার ওপর চাপ বাড়ছে, হু হু করে কমছে জনপ্রিয়তা। এমন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করবেন কি না? জবাবে পদত্যাগের দাবি উড়িয়ে দেন নেতানিয়াহু।

কট্টর ডানপন্থি এই নেতা তখন বলেছিলেন, তিনি হামাসকে পদত্যাগ করাবেন অর্থাৎ গোষ্ঠীটিকে নির্মূল করবেন। যুদ্ধের মাধ্যমে নিজের ক্ষমতাকে সুসংহত করতে চাওয়া এই প্রধানমন্ত্রী জানান, ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে কোনো যুদ্ধবিরতি করবে না তার দেশ। বলেন, তাদের সঙ্গে যুদ্ধবিরতি করা মানে, আত্মসমর্পণ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X