কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় কাতার-আমিরাত

কাতারের আমির ও আরব আমিরাতের প্রেসিডেন্ট। ছবি : খালিজ টাইমস
কাতারের আমির ও আরব আমিরাতের প্রেসিডেন্ট। ছবি : খালিজ টাইমস

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এ দাবি জানান। শুক্রবার (১০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বনর) নিজের এক্সে এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানান, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা দরকার। তিনি গাজায় মানবিক কার্যক্রমের অনুমতি দেওয়ার ওপর জোর দেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, নিরবচ্ছিন্ন মানবিক কার্যক্রম ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যাপারে জোর দিতে জাতির কাছে আহ্বান জানায়।

এর আগে কাতারের মধ্যস্থতায় এক ডজনের বেশি জিম্মিকে মুক্তির খবর জানায় ফিলিস্তিন। সাময়িক যুদ্ধবিরতির জন্য এসব জিম্মির মুক্তির আলোচনা চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্বল্প সময়ের যুদ্ধবিরতির জন্য এসব জিম্মিকে মুক্তির ব্যাপারে আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ও কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনা চলছে। ১০ থেকে ১৫ জন জিম্মির মুক্তির বদলে এক বা দুদিনের সাময়িক যুদ্ধবিরতির জন্য সম্মত হতে পারে দুপক্ষ।

যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ২৪০ জনকে জিম্মি করেছে হামাস। এর মধ্যে কাতারের মধ্যস্থতায় চারজনকে মুক্তি দিয়েছে ফিলিস্তিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X