কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

জেলের জালে ‘বিরল’ মাছ, রাতারাতি কোটিপতি

সোয়া মাছ হাতে এক জেলে। পুরোনো ছবি।
সোয়া মাছ হাতে এক জেলে। পুরোনো ছবি।

পাকিস্তানের করাচি শহরের এক জেলে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। বহু ঔষধি গুণসম্পন্ন বিরল মাছ নিলামে বিক্রি করে তিনি এ সৌভাগ্য পান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দরিদ্র জেলে হাজি বালুচ এবং তার কর্মীরা ইব্রাহিম হায়দারি ফিশিং ভিলেজ নামের গ্রামে বসবাস করেন। এ গ্রামের বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা। সোমবার হাজি বালুচ ও তার দল আরব সাগর থেকে স্থানীয় উপভাষায় সোনালি মাছ বা ‘সোয়া’ নামে পরিচিত বিরল মাছ ধরেন।

পাকিস্তান ফিশারম্যান ফোক ফোরামের প্রতিনিধি মুবারক খান বিষয়টি নিয়ে বলেন, ‘শুক্রবার সকালে জেলেরা মাছগুলো নিলামে তোলেন। করাচি বন্দরে সব মাছ একত্রে বিক্রি হয়ে যায়। এ সময় প্রায় ৭০ মিলিয়ন রুপিতে বিক্রি হয় দুর্লভ ‘সোয়া’ মাছ।

সোয়া মাছ অমূল্য এবং বিরল হিসেবে বিবেচনা করা হয়। কারণ এর পেট থেকে পাওয়া পদার্থের রোগ নিরাময় এবং অন্যান্য ঔষধি গুণ রয়েছে। এ মাছ থেকে সুতার মতো পদার্থ পাওয়া যায়। এটি অস্ত্রোপচারের কাজে ব্যবহার করা হয়।

বালুচ বলেন, ‘একেকটি মাছ নিলামে প্রায় ৭০ লাখ রুপিতে বিক্রি হয়। একটি মাছ ওজনে ২০ থেকে ৩০ কেজি এবং দৈর্ঘ্যে দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে। পূর্ব এশিয়ার দেশগুলোতে এ মাছ বেশি পাওয়া যায়। সোয়া মাছ সাংস্কৃতিক এবং ঐতিহ্যগতভাবেও গুরুত্বপূর্ণ। বিভিন্ন ওষুধ এবং স্থানীয় রন্ধনশৈলীতে এটি ব্যবহার করা হয়।

বালুচ বলেন, ‘আমরা করাচির খোলা সাগরে মাছ ধরছিলাম। সোনালি মাছের এ বিশাল ভাণ্ডার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ি। বালুচ আরও জানান, মাছ বিক্রির সব অর্থ তিনি ৭ কর্মচারীর ভেতর ভাগাভাগি করে নেবেন।

এ দুর্লভ মাছগুলো শুধু প্রজনন মৌসুমে উপকূলের কাছাকাছি আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X