কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার যুদ্ধে জড়াচ্ছে ইসরায়েল-লেবানন, মধ্যপ্রাচ্যে অশনিসংকেত!

ছবি: ‍সংগৃহীত
ছবি: ‍সংগৃহীত

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কা বহু আগ থেকেই করা হচ্ছে। এবার সেই শঙ্কা আরও জেকে বসেছে। ইসরায়েলের সাথে সংঘাতে জড়াচ্ছে প্রতিবেশী আরেক মুসলিম দেশ লেবানন। বিশেষ করে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে নেতানিয়াহু সেনাদের চলছে তুমুল লড়াই। গেল ৭ অক্টোবর হামাসের সাথে সংঘাতের দিন থেকে ইসরায়েল সীমান্তে একের পর হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের এমন আচরণকে দুঃসাহস বলছে তেলআবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী রীতিমতো লেবাননকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহ তাদের তৎপরতা না থামালে গাজার মতো পরিণতি হবে লেবাননের রাজধানী বৈরুতও। তবে ছেড়ে কথা বলছে না ইরান সমর্থিত গোষ্ঠীটি। তারা বলছে, যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে সংঘাতের মাত্রা বাড়াতে হিজবুল্লাহও প্রস্তুত আছে। কিন্তু সংগঠনটি এ ধরনের পদক্ষেপ থেকে রাজনৈতিকভাবে কত দিন এবং কতটা পিছিয়ে থাকবে তা সম্ভবত নির্ভর করবে ইরান ও নাসরাল্লাহর ওপর। হিজবুল্লাহর দাবি, তাদের মাধ্যমে নয়, ইসরায়েলের তরফ থেকেই সত্যিকারের উত্তেজনা বৃদ্ধি ঘটেছে। শনিবার ইসরায়েলি ড্রোন লেবাননের প্রায় ৪৫ কিলোমিটার ভেতরে ঢুকে হামলা করেছে। অবশ্য এই হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। তবে নেতানিয়াহুর দেশের সাথে বড় কোনো যুদ্ধে জড়াতে চায় না বলেও মন্তব্য করেন। এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর শনিবার দ্বিতীয়বারের মতো বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ। ভক্ত-সমর্থকদের উদ্দেশে দেওয়া এই বক্তব্যে নতুন একটি অস্ত্র বের করার তথ্য সামনে আনেন তিনি। নাসরাল্লাহ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযান ও হামলার পরিধি বেড়েছে কয়েক গুণ। ইসরায়েলি বিমান হামলার জবাবে প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের শহর কিরিয়াত শমোনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ। এ হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছে। তিনি জানান, এসব হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে। হঠাৎ হামাসের রকেট হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবাবন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহও। এমনকি ওয়াগনার বাহিনীও হামাসের হয়ে যুদ্ধ করতে চায় তেলআবিবের বিরুদ্ধে। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X