কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

গাজার হাসপাতালে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল

গাজার আল-শিফা হাসপাতালের স্যাটেলাইট ইমেজ। ছবি : সংগৃহীত।
গাজার আল-শিফা হাসপাতালের স্যাটেলাইট ইমেজ। ছবি : সংগৃহীত।

গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গত কয়েকদিন ধরে বিভিন্ন হাসপাতালের আশপাশে বোমাবর্ষণ করলেও এবার হাসপাতালে ঢুকে পড়েছে তারা। বুধবার (১৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানিয়েছে, গাজার আল-শিফা হাসপাতালে ঢুকে পড়েছে ইসরায়েলের সেনারা। হাসপাতালের ভেতে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

কাদের আল জানুন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, হাসপাতলে ঢুকে তারা স্মোক বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এতে করে সেখানকার রোগীদের শ্বাসকষ্ট শুরু হচ্ছে।

তিনি বলেন, সেনারা হাসপাতালের বিশেষায়িত অস্ত্রপচার বিভাগে ঢুকে পড়েছে। তিনি এ কথা বলার পরপর তার সঙ্গে বিবিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ঘিরে রাখে ইসরায়েলি সেনারা। হাসপাতালের প্রধান প্রধান গেটে ট্যাংক ও সাঁজোয়া যান নেয় অবস্থান নিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি সেনাদের এমন ‘অবরোধের’ মধ্যে হাসপাতালটির জ্বালানি ফুরিয়ে গেছে। জ্বালানির অভাবে হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে হাসপাতালে ভর্তি নবজাতকসহ রোগীরা চিকিৎসা না পেয়ে মৃত্যুর প্রহর গুণছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ইসরায়েলি বাহিনীর অবরোধ ও বিদ্যুতের অভাবে গত তিন দিনে আল-শিফায় ৩২ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে তিনজন নবজাতকও রয়েছে। এ ছাড়া এখনো হাসপাতালের ভেতর সাড়ে ছয়শ রোগী আটকা আছেন। আশরাফ আল-কিদরা নিজেও এই হাসপাতালের ভেতরে আটকা আছেন।

আল-শিফা হাসপাতালের সার্জন ডা. আহমেদ এল মোখল্লালতি বলেন, হাসপাতালের সামনে ইসরায়েলি ট্যাংক অবস্থান নিয়েছে। আমরা সম্পূর্ণ অবরোধের মধ্যে আছি। এটি সম্পূর্ণ বেসামরিক এলাকা। এখানে শুধু হাসপাতাল ভবন, রোগী, চিকিৎসক ও অন্যান্য বেসামরিক লোকজন রয়েছে। ইসরায়েলি এই অবরোধ বন্ধ করা উচিত।

তিনি বলেন, তারা (ইসরায়েলি সেনারা) পানির ট্যাংকে বোমা মারছে। তারা পানির কুয়ায় বোমা মারছে। অক্সিজেন পাম্পেও বোমা ফেলছে। তারা হাসপাতালের সবকিছুতে বোমা মারছে। এসবের মধ্যে আমরা খুব কষ্টে টিকে আছি। আমরা সবাইকে বলছি, হাসপাতাল আর চিকিৎসার জন্য নিরাপদ জায়গা নয়। আমরা রোগীদের এখানে রেখে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১০

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১১

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১২

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৩

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৪

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৫

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৬

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৭

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৮

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৯

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

২০
X