কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের অস্ত্রাগার লক্ষ্য করে লেবাননের হামলা

লেবানন-ইসরায়েল সীমান্তে হামলার পর সৃষ্ট ধোঁয়া। ছবি : এএফপি
লেবানন-ইসরায়েল সীমান্তে হামলার পর সৃষ্ট ধোঁয়া। ছবি : এএফপি

ইসরায়েলে বেশ কয়েকবার হামলা চালিয়েছে সীমান্তবর্তী দেশ লেবানন। দেশটি থেকে ইসরায়েলের অস্ত্রাগারকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ গতকাল বেশ কয়েকবার তাদের উপর হামলা চালিয়েছে। তবে এ হামলা প্রতিরোধ করেছে তারা।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, এসব হামলার মধ্যে অন্যতম হলো ইসরায়েলের অস্ত্রাগার, পর্যবেক্ষণ টাওয়ার ও সামরিক স্থাপনা। বুধবার এ হামলায় একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ লঞ্চার ছোড়া হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের টো অব শ্লোমিতে এ হামলা চালানো হয়।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিকভাবে অনিবার্য হয়ে পড়েছে। আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ল্যাভরভ বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র গঠন ঐতিহাসিকভাবে অনিবার্য।’ তিনি উল্লেখ করেন, গাজা উপত্যকা নিয়ে বর্তমান যে সংকট চলছে প্রতিবেশী ইসরায়েল তাতে যথাযথ মনোযোগ দিচ্ছে না।

ল্যাভরভ দুই দেশের শত্রুতা বন্ধ করা এবং মানবিক সমস্যা সমাধানের ওপর জোর দেন। তিনি বলেন, ‘তাৎক্ষণিক ও সবচেয়ে জরুরি কাজ হলো শত্রুতা বন্ধ করা এবং মানবিক সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া।

এক মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। পুরো বিশ্বে এখন এই যুদ্ধ নিয়ে হিসাব-নিকাষ, আলোচনা। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই লড়াইয়ে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও এখন এ সংকটের দিকে তীক্ষ্ণ নজর রাখছে।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে রাশিয়ার বেশ ঘনিষ্ঠতা রয়েছে। একই সাথে পুতিনের দেশের সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের সঙ্গেও। যুক্তরাষ্ট্রের মতে, বর্তমানে মস্কো ও তেহরানের পূর্ণ মাত্রায় প্রতিরক্ষা অংশীদারত্ব রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X