কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের স্কুলে বোমা হামলা, নিহত ৫০

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি

ফিলিস্তিনের একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনের আল-ফাখোরা স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-ফাখোরা স্কুলে হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে তারা ফিলিস্তিনের বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়ে পুরো গাজার উত্তরাঞ্চলকে খালি করতে চায়।

এর আগে গাজার আল-শিফা হাসপাতালে তাণ্ডব চালিয়ে সেখান থেকে রোগীদের বের করে দেয় ইসরায়েলের সেনারা। গাজার হাসপাতালে ইসরায়েলের এ তাণ্ডবকে আরেকটি যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল তাওয়াবতা।

গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক বলেন, আল-শিফা হাসপাতালের বিপুল সংখ্যক রোগীকে ইসরায়েলি সেনারা সিরয়ে নেওয়ার জন্য জোর প্রয়োগ করছে। এসব রোগীকে বাঁচিয়ে রাখার জন্য অন্যকোনো হাসপাতালে সুযোগ সুবিধা নেই।

তিনি বলেন, হাসপাতালের এসব রোগী স্বাভাবিকভাবেই মারা যাচ্ছেন। কেননা তাদের এখন দ্রুত চিকিৎসার প্রয়োজন।

গাজার কর্মকর্তারা বলছেন, হাসপাতালের ভেতরে যেসব রোগী রয়েছেন তাদের বন্দুকের নল তাক করে সেখান থেকে সরে যাওয়ার জন্য জোর করা হচ্ছে। এমনকি তাদের সেখানে অপমাণিতও করা হচ্ছে। এটির মাধ্যমে তারা আরেকটি যুদ্ধাপরাধ করেছে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) গাজার আল-শিফা হাসপাতালের প্রধান আলজাজিরার কাছে জানান, ইসরায়েলের অবরোধের কারণে গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সব রোগী মারা গেছেন। এরও আগে গত বুধবার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছিল, আল-শিফার আইসিইউতে থাকা ৬৩ রোগীর ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মাত্র দুদিনের মাথায় বাকি সব রোগী মারা গেলেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করে সেনারা। স্থল অভিযানে হামাসকে নির্মূল করার নামে তারা বেসামরিক লোকদের ওপর হামলা করছে। এমনকি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানেও বোমা ফেলছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X