কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

আল-শিফা হাসপাতাল এখন ‘মৃত্যুপুরী’

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সেনাদের অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল এখন ‘মৃত্যুপুরীতে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ জন্য হাসপাতালে এখনো যারা অবস্থান করছেন তাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। রোববার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গতকাল শনিবারই আল-শিফা হাসপাতাল থেকে অধিকাংশ মানুষ অন্যত্র চলে যান। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল হাসপাতালটি পরদর্শেন যায়। পরিদর্শন শেষে হাসপাতালটি নিয়ে এই মন্তব্য করেছেন তারা।

রোববার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পর্যবেক্ষক দল হাসপাতালের প্রবেশপথে একটি গণকবর দেখতে পেয়েছে। সেখানে ৮০ জনের বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের ভেতরে তারা গোলাগুলি ও বন্দুকযুদ্ধের দৃশ্যমান লক্ষণও দেখেছেন।

নিরাপত্তা ও সময় সীমিত হওয়ায় মাত্র এক ঘণ্টা সময় হাসপাতালে অবস্থান করে পর্যবেক্ষক দল। এরপর তারা বলেছেন, হাসপাতালটি এখন মৃত্যুপুরী এবং এর ভেতরের পরিস্থিতি ভয়াবহ। সেখানে বিশুদ্ধ পানি, জ্বালানি, ওষুধ, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই। এ কারণে হাসপাতালটি আর কার্যক্রম সচল রাখতে পারেনি।

বিশ্ব স্বাস্থা জানায়, পর্যবেক্ষক দল রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলাপ করেছেন। তারা সবাই নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিয়ে আতঙ্কিত। একই সঙ্গে এখান থেকে তাদের সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন। আল-শিফা হাসপাতালে রোগীদের ভর্তি করার মতো অবস্থা আর নেই। আহত ও অসুস্থদের এখন গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে পাঠানো হচ্ছে।

আল-শিফা হাসপাতালে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ রয়েছে, এমন দাবি করে বেশ কয়েক দিন ধরে হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এ দাবি নাকচ করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X