কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে যুদ্ধ থামাবে না ইসরায়েল!

ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ছবি : আইডিএফ
ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ছবি : আইডিএফ

গাজায় যুদ্ধ থামাবে না ইসরায়েল। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। রোববার (১৯ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গতরাতে স্থল অভিযান ও গাজায় তাদের হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করেছে।

সেনাবাহিনীর এমন বক্তব্যের ফলে গাজায় স্থল অভিযানের মাত্রা আরও বাড়বে কিনা- তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। এমন বক্তব্যের মাধ্যমে তারা স্থল অভিযানকে গাজার দক্ষিণে আরও অগ্রসর করতে পারে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে খান ইউনুসে লিফলেট বিতরণ করে ইসরায়েল। তারা সেখানকার বাসিন্দাদের সরে যেতে সতর্কবার্তা দেয়। ওই অঞ্চলে সেনাবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের এ হামলায় ফিলিস্তিনের অন্তত ১২ হাজার লোক নিহত হয়েছেন। এ ছাড়া গত ২৮ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করেছে তারা। এ সময়ে সেখানকার হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে সেনারা।

এদিকে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্রের মজুত আছে কিনা বিষয়টি পরিষ্কার করতে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে চাপ দিবে বলে জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ১৯৬৮ সালের ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ’ চুক্তিতে বিশ্বের বেশিরভাগ দেশ অংশ নিলেও স্বাক্ষর করেনি ইসরায়েল। ইসরায়েল গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কিনা সেটা জানতে হবে। এই অঞ্চলের সঙ্গে অন্যান্য দেশের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে এটা জানা প্রয়োজন। অন্যান্য শক্তিশালী রাষ্ট্রকেও এ বিষয়ে নজর দিতে হবে।

ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ ও রাষ্ট্রনেতারা। অনেকেই মনে করেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার আছে।

চলতি মাসে ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিহাই এলিয়াহু গাজায় পরমাণু বোমা হামলার হুমকি দিলে দেশটির পারমাণু কার্যক্রম নিয়ে সন্দেহ আরও ঘনিয়ে আসে। আমিহাইয়ের এমন মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। তবে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা এটি নিয়ে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X