কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করল তুরস্ক-মালয়েশিয়া

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন। ছবি : সংগৃহীত

তুরস্ক ও মালয়েশিয়ায় অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশ দুটির সরকার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের কারণে তাদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই টিউশন ফি মওকুফ করা হয়েছে। খবর আনাদোলু ও মালয়েশিয়ান ইনসাইটের।

গত বৃহস্পতিবার গাজা থেকে আগত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করে একটি আদেশ জারি করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আদেশে বলা হয়েছে, তুরস্কে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজার শিক্ষার্থীদের এই বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া গাজার সব ফিলিস্তিনি শিক্ষার্থী এই ‍সুবিধা পাবেন।

তুরস্কে অধ্যয়নরত অধিকাংশ ফিলিস্তিনি শিক্ষার্থীর খরচ তাদের পরিবারই দিয়ে থাকে। কিন্তু গাজা যুদ্ধের কারণে এখন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন। তাদের কাছে পরিবারের মানুষ টাকা-পয়সা পাঠাতে পারছেন না। এ জন্য তুর্কি সরকার তাদের দায়িত্ব গ্রহণ করেছে।

অন্যদিকে মালয়েশিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীর টিউশন ফি অবিলম্বে এক বছরের জন্য মওকুফ করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন। একই সঙ্গে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়ার জন্য উচ্চশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করবে বলেও জানান তিনি। এ ছাড়া তাদের আগামী বছরের জন্য মাসিক হারে ভাতা দেওয়ার বিষয়টিও বিবেচনা করছে সরকার।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও মালয়েশিয়া। গাজায় যুদ্ধ বন্ধ করতে দুই দেশই জোর চেষ্টা অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X