কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:২৯ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় দৈনিক জ্বালানির সরবরাহের পরিমাণ জানাল মিশর

মিশরের রাফাহ সীমান্তে তেলবাহী ট্রাক। পুরোনো ছবি
মিশরের রাফাহ সীমান্তে তেলবাহী ট্রাক। পুরোনো ছবি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে আজ। হামাস-ইসরায়েলের মধ্যকার চুক্তির ভিত্তিতে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুপক্ষ। ফলে আজ থেকে উপত্যকাটিতে জ্বালানি তেল ও ত্রাণ প্রবেশ করতে কোনো বাধা নেই। এমন পরিস্থিতিতে গাজায় দৈনিক কী পরিমাণ তেল ও জ্বালানি গ্যাস সরবরাহ করা হবে তা জানিয়েছে মিশর। শুক্রবার (২৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিশর সরকার জানিয়েছে, গাজায় প্রতিদিন ১ লাখ ৩০ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হবে। এ ছাড়া এ সময়ে দৈনিক চার ট্রাক গ্যাসও প্রবেশ করতে দেওয়া হবে।

মিশরের রাষ্ট্রীয় তথ্যসেবা বিভাগের প্রধান দিয়া রাশওয়ান এক বিবৃতিতে জানান, যুদ্ধবিরতির সময়ে প্রতিদিন গাজায় ২০০ ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশ করবে।

গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের কারণে সেখানে জ্বালানি তেল প্রবেশে বাধা দেয় ইসরায়েল। ফলে জ্বালানি সংকটের কারণে গাজার বিভিন্ন থেকে শুরু করে জরুরি পরিষেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে সেখানে মানবিক সংকট দেখা দিয়েছে।

দীর্ঘ আলোচনার পর বন্দিবিনিময় ও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

হামাস জানিয়েছে, চুক্তিতে আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে। যারমধ্যে অন্যতম হলো গাজায় প্রতিদিন শত শত মানবিক সহায়তার ট্রাক ও চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে এ যুদ্ধবিরতির সময়ে গাজার কোথাও আক্রমণ বা কাউকে আটক করতে পারবে না। এ ছাড়া চার দিনের এ যুদ্ধবিরতিতে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন ছয় ঘণ্টা করে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এ সময়টা হবে স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১০

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১১

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১২

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৩

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

১৫

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য ১২টি ইসলামিক অভ্যাস

১৭

প্রকাশ পেল ইনা খান-আকাশের 'ডালিম ঠোঁট'

১৮

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

১৯

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

২০
X