মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:১১ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতি

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : ইপিএ
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : ইপিএ

গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় হামাসের শর্ত মেনে চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশটি। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এর আতওায় প্রথম ধাপে চার দিনের বিরতি কার্যকর করা হবে। এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় জিম্মিদের প্রথম দলকে মুক্তি দেবে হামাস।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এদিন হামাসের হাতে বন্দি ১৩ জন নারী ও শিশুকে প্রথম মুক্তি দেওয়া হবে। এভাবে করে চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, মুক্তি পেতে যাওয়া বেসামরিক নাগরিকদের একটি তালিকা পাওয়া গেছে। জিম্মিদের মুক্তিতে পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। আমরা আশা করছি এতে আর কোনো বিলম্ব দেখতে পাব না। আমি মনে করি আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে সবকিছু ঠিক আছে।

কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ চুক্তি অনুযায়ী রেড ক্রস জিম্মিদের পরিদর্শন করবে ।

এর অর্থ মানবিক সাহায্য, চিকিৎসা এবং জ্বালানি সরবরাহ বহনকারী শত শত ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে, যখন ইসরায়েল দক্ষিণ গাজার ওপর দিয়ে সমস্ত বিমান মিশন বন্ধ করে দেবে এবং উত্তরে দৈনিক ছয় ঘণ্টা দিনের সময় নো-ফ্লাই উইন্ডো বজায় রাখবে।

আল আনসারি বলেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গাজায় মানবিক সহায়তাও প্রবাহিত হবে। তিনি যোগ করেন, যেটুকু সাহায্য প্রয়োজন তার ‘একটি ভগ্নাংশ’ পাওয়া গেছে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X