কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম দফায় যে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইসরায়েলি কারাগারে বন্দি ৩৯ ফিলিস্তিনিকে শুক্রবার বিকেলে মুক্তি দেবে ইসরায়েল। তাদের মধ্যে ২৪ জন নারী ও ১৫ জন কিশোর। তারা অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমের বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় গণমাধ্যমে এখনো প্রকাশ করা হয়নি। শুক্রবার (২৪ নভেম্বর) ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার সকালে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে এই ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। তাদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি ১৩ জনকে মুক্তি দেবে হামাস।

ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনার কাদুরা ফারেস বলেছেন, এসব ফিলিস্তিনি বন্দিকে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ইসরায়েলের ওফার সামরিক কারাগারে রেডক্রসের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে একই সময় গাজা-মিসর সীমান্তে জিম্মি ১৩ নারী ও শিশুকে মুক্তি দেমে হামাস।

তিনি আরও বলেন, রেডক্রস ফিলিস্তিনি বন্দিদের গ্রহণ করার পরে জেরুজালেম থেকে যারা গ্রেপ্তার হয়েছেন তারা জেরুজালেমে এবং পশ্চিম তীর থেকে যারা গ্রেপ্তার হয়েছেন তারা বেতুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলে যাবেন। সেখানে তাদের পরিবার লোকজন অপেক্ষা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X