মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০১:২৭ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় রান্নার জন্য গ্যাস নিতে ২ কিলো সারি

গাজায় গ্যাসের জন্য অপেক্ষা। ছবি : এএফপি
গাজায় গ্যাসের জন্য অপেক্ষা। ছবি : এএফপি

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় মানবিক সংকট বাড়ছে। টানা দেড় মাসের বেশি সময় গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এ অঞ্চলের মানবিক সংকট এতটা বেড়েছে যে গাজার রান্নার গ্যাসের জন্য ২ কিলোমিটারের দীর্ঘ সারি দেখা দিয়েছে। সোমবার (২৭ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা (ইউএনওসিএইচএ) জানিয়েছে, গাজার মানুষ রান্নার জন্য গ্যাস নিতে রাতভর সারি ধরেছে। এ সারি এখন ২ কিলোমিটার ছাড়িয়ে গেছে।

সংস্থাটি জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইয়ানিসে একটি ফিলিং স্টেশনের বাইরে এ সারি দেখা গেছে। চুক্তির আওতায় গাজায় জরুরি সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার পর এমন অবস্থার সৃষ্টি হয়েছে। গত ৭ অক্টোবর থেকে চলা যুদ্ধের মধ্যে শুক্রবারে প্রথমবারের মতো এসব পণ্য প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় যে পরিমাণ পণ্য ঢুকতে দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অতি নগন্য। ফলে গাজার মানুষ রান্নার জন্য নিজেদের ঘর ও জানালার ফোম পর্যন্ত পুড়িয়ে ফেলছে।

এদিকে গাজায় আবারও অভিযান শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তারা জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হলেই আবার গাজায় অভিযান করবে। শনিবার (২৫ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি বলেন, যুদ্ধিবিরতি শেষ হওয়ার সাথে সাথে গাজায় অবারও অভিযান চালানো হবে।

ইসরায়েলি ব্রডকাস্টিং করেপোরেশন সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমরা গাজায় অবিলম্বে আমাদের কৌশলে ফিরে আসব। হামাসকে নির্মূল করব এবং আমাদের জিম্মিদের ফেরাতে গাজার ওপর উল্লেখযোগ্য চাপ অব্যাহত রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X