কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে ইরানের সতর্কবার্তা

ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত।
ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত।

গাজায় ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ ব্যারেলের সঙ্গে ফোনালাপে শনিবার (২ নভেম্বর) এ সতর্কবার্তা দেন। রোববার (৩ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ না করে তাহলে এ যুদ্ধ গভীর আঞ্চলিক সংঘাতে রূপ নেবে।

তিনি বলেন, যদি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি প্রশাসন যুদ্ধাপরাধ বন্ধ না করে তাহলে এ যুদ্ধের পরিধি বেড়ে যাবে। এটি আঞ্চলিকভাবে আরও গুরুতর হবে এবং পরিধি ছড়িয়ে পড়বে।

আলোচনায় আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে জোর করে সরিয়ে দেওয়ার পরিকল্পনার নিন্দা জানান। তিনি বলেন, যত দ্রুত সম্ভব গাজায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধ করা দরকার।

গাজায় ইসরায়েল হামলা শুরুর পর থেকে ইরানপন্থি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সক্রিয় অবস্থানে রয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর লেবানন-ইসরায়েলে সীমান্তে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সীমান্তে উত্তেজনার মধ্যে এ অঞ্চলের নাগরিকদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েলের এ হামলায় লেবাননের এক এমপির ছেলেও নিহত হয়েছেন।

অন্যদিকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে সতর্কতা জারি করেছে হুতিরা। তারা জানিয়েছেম এ অঞ্চলে ইসরায়েলের জাহাজ চলাচল করলেই তাতে হামলা করা হবে। এমনকি সতর্কবার্তার পর ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে একটি জাহাজও জব্দ করেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১১

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১৩

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১৪

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১৫

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৬

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৭

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৮

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৯

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

২০
X