কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি সেনাদের গাড়িতে হামলা, বেশ কয়েকজন আহত

লেবানন ইসরায়েল সীমান্তে সেনাবাহিনীর ট্যাংক। ছবি : এএফপি।
লেবানন ইসরায়েল সীমান্তে সেনাবাহিনীর ট্যাংক। ছবি : এএফপি।

আবারও হামলার মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে তাদের সেনাদের লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আইডিএফ সেনা আহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, এ হামলায় ইসরায়েলের সেনাদের একটি গাড়ি ধ্বংস হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের বেইত হিল্লেল এলাকায় এ হামলা করা হয়। এলাকাটি লেবানন সীমান্ত থেকে বেশ কয়েক মাইলে দূরে অবস্থিত।

ইসরায়েলির সেনাবাহিনী এ হামলার দাবি করলেও এতে ঠিক কতজন সেনা আহত হয়েছেন তা তারা জানায়নি। এ ছাড়া কারা এ হামলা করেছে তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে ইসরায়েলের সেনাদের ওপর বড় পরিসরে হামলা চালিয়েছে ফিলিস্তিন। হামাস জানিয়েছে, রোববার (৩ ডিসেম্বর) ইসরায়েলের ৬০ সেনার ওপর হামলা করেছে তারা।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় একটি লক্ষ্যে হামলা চালিয়েছে। হামলা করা ওই জায়গাটি ছিল ইসরায়েলি সেনাদের তাঁবু। সেখানে ৬০ সেনা অবস্থান করছিলেন।

আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তিনটি স্থানে বৃত্তাকারে সেনাবিধ্বংসী গ্রেনেড ছুড়েছে ব্রিগেডের সেনারা। এগুলো ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরিত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সেনাদের একটি তাঁবু ছিল। যেখানে ইসরায়েলের ৬০ সেনা অবস্থান করছিলেন। জুহর আদ-দিকের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

বিবৃতিতে তারা আরও জানিয়েছে, এ হামলা থেকে যে সেনারা বেঁচে গেছে তাদের লক্ষ্য করে আবারও হামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১০

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১১

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১২

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৩

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৫

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৬

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৭

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৮

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৯

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

২০
X