কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার গাজায় গোয়েন্দা ড্রোন ‍ওড়াবে যুক্তরাজ্য

শ্যাজো আর-১এস মডেলের ড্রোন। ছবি : সংগৃহীত।
শ্যাজো আর-১এস মডেলের ড্রোন। ছবি : সংগৃহীত।

এবার গাজায় গোয়েন্দা ড্রোন ওড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে, তারা গাজার আকাশে বেসমারিক গোয়েন্দা ড্রোন ওড়াবে। রোববার (৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গাজার আকাশে গোয়েন্দা ড্রোন ওড়ানো হবে। হামাসের কাছে বন্দিদের ঠিকানা খুঁজে বের করতে এ ড্রোন পরিচালনা করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব ড্রোন হামাসের বন্দিরা কোথায় রয়েছে সে বিষয়ে গোয়েন্দা তথ্য জানাতে সাহায্য করবে। গাজায় পাঁচ ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন। তবে গাজায় সব মিলিয়ে কতজন বন্দি রয়েছে তা জানায়নি মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা দেওয়া। বন্দিদের উদ্ধার কার্যক্রমের জন্য তারা পূর্ব ভূমধ্যসাগরের ওপর গোয়েন্দা ড্রোন পরিচালনা করবে। এমনকি গাজা ও ইসরায়েলের আকাশসীমায়ও এসব ড্রোন চলাচল করবে।

বন্দিদের খোঁজ করতে পরিচালনা করা এসব ড্রোন হবে বেসামরিক। কেবল বন্দিদের খুঁজে বের করার জন্যই এগুলো পরিচালনা করা হবে। এসব ড্রোন যে তথ্য পাবে তা জিম্মিদের উদ্ধারের জন্য দায়িত্ব বর্তায় এমন কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হবে।

গাজার আকাশে ওড়ানো এসব ড্রোনের ধরনও জানিয়েছে যুক্তরাজ্য। এজন্য শ্যাডো আর-১এস ড্রোন ওড়ানো হবে। এগুলো রয়েল এয়ার ফোর্স গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা হয়ে থাকে।

এর আগে গাজার আকাশে এক সপ্তাহ ধরে মার্কিন গোয়েন্দা ড্রোন উড়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দিদের খোঁজে অবরুদ্ধ গাজা উপত্যকায় ড্রোন মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।

ওই সময়ে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, জিম্মিদের অবস্থান শনাক্তে সহায়তা করার জন্য গাজার আকাশে গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরেক কর্মকর্তা বলেছিলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে এসব ড্রোন গাজার আকাশে উড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X